ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময়  নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান  
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে হেফাজতে ইসলামের ঈদ পুনর্মিলনী: নেতৃত্ব সংকটে ক্ষোভ প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখা হেফাজতে ইসলামের আয়োজনে সোমবার (৯ জুন) ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষস্থানীয় আলেম-উলামাগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস আল্লামা শরীফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আল্লামা আবুল কালাম আজাদ, আল্লামা আব্দুল্লাহ কাসেমী, আল্লামা মোহাম্মদ আলী, এবং মাওলানা আনোয়ার হোসেন। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু ইউসুফ এমরানী, মাওলানা আব্দুল খালেক, মাওলানা জসিমউদ্দীন (সভাপতি, ইসলামী আন্দোলন নবীনগর), মাওলানা উসমান গনী রাসেল, এবং মাওলানা মুমিনুল হক ভূঁইয়া।

সভায় বক্তারা হেফাজতে ইসলামের নবীনগর শাখার সভাপতি আল্লামা আলহাজ্ব মাওলানা আমিরুল ইসলামকে একজন যোগ্য, নিরহংকারী ও আল্লাহভীরু ব্যক্তি হিসেবে ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, সর্বশেষ কাউন্সিলে ৯৭% ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হলেও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের চেষ্টা করছে, যা হেফাজতের আদর্শের পরিপন্থী।

প্রধান বক্তা মাওলানা ফখরুল ইসলাম মাসুম বলেন, “যারা আলেম নন, কিন্তু আলেমের লেবাসে এসে নেতৃত্ব জবরদখল করতে চান, তাদেরকে বয়কট করে প্রকৃত আলেমদেরকে নেতৃত্বের দায়িত্ব দিতে হবে।”

বক্তারা জোর দিয়ে বলেন, ইসলামী নেতৃত্বের মূল ভিত্তি হলো তাকওয়া ও আল্লাহভীরুতা, যা বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এ সময় শায়খুল হাদীস আল্লামা আব্দুল আলিম এবং আল্লামা লোকমান হাকিম (দা.বা.) হেফাজতের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে দুষ্ট চক্রান্তকারীদের ব্যাপারে অতিসতর্ক থাকতে তাগিদ দেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময় 

নবীনগরে হেফাজতে ইসলামের ঈদ পুনর্মিলনী: নেতৃত্ব সংকটে ক্ষোভ প্রকাশ

আপডেট সময় ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫