ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময়  নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান  
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে রডের আঘাতে হত্যার ঘটনায় ছোট ভাই আলকাছ মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) গভীর রাতে নরসিংদী থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই রডের আঘাতে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মোস্তফা কামাল বাদী হয়ে পরদিন ১৯ ফেব্রুয়ারি নবীনগর থানায় আলকাছ মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আলকাছ মিয়া আত্মগোপনে ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর খুরশিদ আলম জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। পরে তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
#####
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময় 

নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার

আপডেট সময় ০৪:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬