ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এখন সময়ের দাবি- এমপি আব্দুল মান্নান

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
মিঠু সূত্রধর পলাশ’: মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করতে গিয়ে কোনো ব্যক্তিগত তদবির গ্রহণ করা হবে না। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে।  পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এলাকাকে আধুনিক রূপ দিতে কাজ চলছে। যানজট নিরসনের পাশাপাশি সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণে শনিবার বিকালে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, থানা, পৌরসভা, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এখন সময়ের দাবি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের দুর্ভোগ কমাতে তিনি কাজ করে যাচ্ছেন। যানজট নিরসনে আশুগঞ্জ থেকে পৌর এলাকা পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের বিষয়ে ইতোমধ্যে ঠিকাদারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, নদীর পাড় দিয়ে বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এমন উদ্যোগ নেওয়া হবে, যাতে দীর্ঘমেয়াদে যানজট সমস্যা স্থায়ীভাবে সমাধান করা যায়।
সাংসদ আরও বলেন, নদী ভাঙনের সমস্যাও একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদী ভাঙন রোধ করা গেলে নদীর পাড়ের মানুষের দুর্ভোগও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মাঝিকাড়া হয়ে পশ্চিম পাশের সড়ক ব্যবহার করে যানজট নিরসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনে ওই সড়ক সংস্কার ও সম্প্রসারণ করা হবে, যাতে বিকল্প পথে যানবাহন চলাচল নিশ্চিত করা যায় এবং বাজার এলাকার ওপর চাপ কমানো সম্ভব হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাসুদ ইসলাম মাসুদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে হেলাল উদ্দিন এবং প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা দীর্ঘদিনের যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান করেন।
#####
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এখন সময়ের দাবি- এমপি আব্দুল মান্নান

আপডেট সময় ১১:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬