ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ, কবরস্থানে যাতায়াত বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর গ্রামে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া তোলায় গ্রামের একমাত্র কবরস্থানে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় গ্রামজুড়ে চরম উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের প্রত্যক্ষ মদদেই এই বেড়া স্থাপন করা হয়েছে।
জানা গেছে, ১ জুলাই (মঙ্গলবার) দুপুরে নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া ভূঁইয়া বাড়ির পাশে মো. বসু মিয়া তার জমি দাবি করে সরকারি রাস্তার ওপর বাঁশের বেড়া নির্মাণ করেন। ফলে ঈদগাহ ও কবরস্থানে যাওয়া ছাড়াও ফতেহপুর গ্রামের মূল যাতায়াতপথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে শিশুসহ বৃদ্ধ, রোগী ও সাধারণ মানুষদের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। মৃত ব্যক্তির লাশ কবরস্থানে নেওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
জুলাই (রবিবার) বিকেলে স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান ভূঁইয়া নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগে জানান, “আমার পৈতৃক ভিটাবাড়ি সংলগ্ন সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। হঠাৎ করে একটি প্রভাবশালী মহল বেড়া দিয়ে রাস্তাটি দখল করে নেয় এবং আমার সম্পত্তি দখলের চেষ্টাও করছে।”
গ্রামবাসীর অভিযোগ, নবীনগর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন মিয়া এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াসহ প্রায় ২০-২৫ জন এ বেড়া বসানোর পেছনে রয়েছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছেন বলে দাবি করেছেন এলাকাবাসী।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী জানান, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত বেড়া সরিয়ে রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

নবীনগরে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ, কবরস্থানে যাতায়াত বন্ধ

আপডেট সময় ০৮:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫