ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

এক যুগ পর শাহানুর হত্যা মামলায় গ্রেপ্তার তাহের কমিশনার

এক যুগ আগে সংঘটিত আলোচিত শাহানুর হত্যা মামলার আসামি তাহের কমিশনারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নবীনগর থানা পুলিশ জানায়, উচ্চ আদালতের নির্দেশনায় শাহনূর হত্যা মামলাটি নবীনগর থানায় রুজু করা হয় এবং আবু তাহের মামলায় এজহারভুক্ত আসামি হওয়ায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।মহামান্য হাইকোর্টের আদেশ মূলে নবীনগর থানা মামলা নং ১০, ৬/১১/২৫ মামলায় আজহারভুক্ত চার আসামী ছাড়াও আরো ৭ জন র্যাব সদস্যের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়।

উল্লেখ্য, প্রায় এক যুগ আগে নবীনগর উপজেলার বগডহর গ্রামের শাহিনুর রেব কর্তৃক গ্রেপ্তার হয়।পরবর্তীতে কুমিল্লা কারাগার হাসপাতালে শাহিনুর মারা যায়। মামলার বাদী মেহেদী হাসান বলেন ২০১৪ সালের ২৯ এপ্রিল আমার ভাইকে র্যাব গ্রেফতার করে নবীনগর থানায় আনলে তার বিরুদ্ধে কোন মামলা না পাওয়া যাওয়ায় শাহিনুর ভাইকে ছেড়ে দিত। কিন্তু আবু তাহের কমিশনার বাদী হয়ে শাহিনুর ভাই এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সেজন্য এ মামলায় উনাকে আসামি করা হয়। মেহেদী হাসান আরো বলেন,শাহিনুর ভাইকে যে নির্যাতন করা হয়েছে ওই ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত উল্লেখ আছে। আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাই। প্রায় এক যুগ পেরিয়ে গেলেও আমি ন্যায় বিচার পাব বলে আশা করি এবং আমার ভাইয়ের মতো অন্য কেউ যেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয় সেজন্য অন্য আসামিদেরও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।

এদিকে গ্রেফতারকৃত তাহের কমিশনারের সন্তান নবীনগর উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম বলেন, আমার পিতা শাহানুর হত্যার সাথে কোনোভাবেই জড়িত নয়।তাকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর মামলার এ অগ্রগতি এলাকায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তবে সাধারণ মানুষ বলছেন প্রকৃত দোষীরা যেন আইনের আওতায় আসে কোন নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

এক যুগ পর শাহানুর হত্যা মামলায় গ্রেপ্তার তাহের কমিশনার

আপডেট সময় ০৯:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫