ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল দুই তরুণ প্রাণ
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে সাংবাদিকদের ‘তালাবদ্ধ’ করে আটকে রাখার ঘটনায় শাস্তিমূলক বদলি, নায়েব শামসুদ্দোহা স্ট্যান্ড রিলিজ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন সাংবাদিককে ‘তালাবদ্ধ’ করে আটকে রাখার ঘটনায় অবশেষে অভিযুক্ত ভূমি অফিসের সহকারী নায়েব শামসুদ্দোহাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার তাকে নবীনগর থেকে স্ট্যান্ড রিলিজ দিয়ে নাসিরনগর উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকা গোয়ালনগরে বদলি করা হয়।
জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পরে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার গণমাধ্যমকে জানান, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এটিকে ‘শাস্তিমূলক বদলি’ হিসেবেই উল্লেখ করেন।
এর আগে, ঘুষ লেনদেনের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নবীনগর ভূমি অফিসে তিন সাংবাদিককে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা মোবাইল ফোন ছিনিয়ে  নেওয়ার অভিযোগ ওঠে সহকারী নায়েব শামসুদ্দোহা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঘটনাটি স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
এ ঘটনার প্রতিবাদে নবীনগরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। দ্রুত জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
পরবর্তীতে বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে তদন্তসাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় সাংবাদিকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এদিকে, সচেতন মহল মনে করছে—সরকারি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য সংগ্রহের অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। তাই প্রশাসনের উচিত এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা।
ঘটনাটি নিয়ে এলাকায় এখনও আলোচনা চলছে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় কি না, সেদিকেও নজর রাখছে সংশ্লিষ্টরা।
#####
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

নবীনগরে সাংবাদিকদের ‘তালাবদ্ধ’ করে আটকে রাখার ঘটনায় শাস্তিমূলক বদলি, নায়েব শামসুদ্দোহা স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬