ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  নবীনগরে বিএনপির ৮ জন নেতাকে বহিষ্কার নবীনগরে বিএনপির প্রার্থী আব্দুল মান্নানের  জনসভায় জনতার ঢল  দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ  হাতপাখার পক্ষে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করলে এদেশ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে: চরমোনাই পীর নবীনগরে রহস্যজনক অগ্নিকান্ড,বিএনপি অফিস সহ চারটি দোকারঘর ভস্মীভূত : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি  নবীনগরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা নবীনগরের নির্বাচন: দ্বিমুখী না বহুমুখী—জনমনে বাড়ছে কৌতূহল সাংবাদিক পর্যবেক্ষক কার্ড দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নবীনগরে পার্লারে অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় আটকদের আদালতে হস্তান্তর

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় বউসাঁজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে জাল টাকা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চারজনকে আদালতে হস্তান্তর করেছে পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় পার্লারের তিনজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সমবায় সুপার মার্কেট প্রাঙ্গণ থেকে আরও একজনকে আটক করা হয়।
পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠায়। ওসি আরও বলেন, জাল নোট ও অস্ত্রের উৎস শনাক্তকরণের জন্য তদন্ত চলছে।
এদিকে সোমবার সকালে উপজেলা পরিষদ রোডে পার্লারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার আদালতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের সিরিয়াল নম্বর ছিল ট ৮৬২৭৩৬৯।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলমনগর গ্রামের সাথী (৪৫), করিমশাহ এলাকার তাসলিমা আক্তার(২৮), মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার(৩২) এবং ইব্রাহিমপুর গ্রামের সুলতান খন্দকারের মেয়ে লাকি বেগম(৩২)।
অভিযানের সময় পার্লারের ম্যানেজার সাথী জানান, একটি মেয়ে ‘হাইড্রা ফেসিয়াল’ করার কথা বলে পার্লারে আসেন, দরদামের পর একটি ব্যাগ রেখে বাইরে যান। কিছুক্ষণ পর ব্যাগ থেকে জাল টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়।
ওইদিনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বিকেল ৪টার দিকে কালো পোশাক ও মুখে মাস্ক পরিহিত এক যুবতী রিকশায় করে পার্লারে প্রবেশ করেন, তার আনা ব্যাগ থেকেই এসব জাল টাকা ও অস্ত্র উদ্ধার হয় বলে ধারণা করে পুলিশ।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

নবীনগরে পার্লারে অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় আটকদের আদালতে হস্তান্তর

নবীনগরে পার্লারে অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় আটকদের আদালতে হস্তান্তর

আপডেট সময় ০৭:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫