ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ  সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নবীনগরের কন্যা তামান্না ডাকসুতে সর্বোচ্চ ভোটে বিজয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতী কন্যা সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আজ (১০ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, তামান্না ১০ হাজার ৮৪ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হন। তার ব্যালট নম্বর ছিল ২০৪। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।
তামান্নার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের বড়শিকানিকা গ্রামে। তিনি ডুয়েটের সাবেক শিবির সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হাসানের স্ত্রী।
নবীনগরের কৃতী কন্যা হিসেবে তার এই বিজয়ে এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। বিজয়ী হওয়ার খবর পেয়ে সর্বস্তরের নবীনগরবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার শুরুতেই ভাঙচুর করা হয়েছিল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রচারণা বোর্ড এবং বিকৃত করা হয়েছিল তামান্নার ছবি। তবে সেই ছবিকেই নিজের প্রচারণার হাতিয়ার বানিয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন“স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।” এরপর থেকেই তিনি আলোচনায় আসেন।
এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ 

নবীনগরের কন্যা তামান্না ডাকসুতে সর্বোচ্চ ভোটে বিজয়ী

নবীনগরের কন্যা তামান্না ডাকসুতে সর্বোচ্চ ভোটে বিজয়ী

আপডেট সময় ০৮:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫