ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময়  নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান  
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
৮৮ দিনে কোরআন হাফেজ নবীনগরের ফাহিম মৃধা।

৮৮ দিনে কোরআন হাফেজ নবীনগরের ফাহিম মৃধা

মাত্র ৭ বছর বয়সেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করে বিস্ময়ের জন্ম দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এক প্রান্তিক পরিবারের সন্তান মোহাম্মদ ফাহিম মৃধা। মাত্র ৮৮ দিনে (২ মাস ২৮ দিন) কোরআনের হাফেজ হয়ে সে দেখিয়েছে অদম্য মনোবল, একাগ্রতা ও আত্মনিবেদন কতটা অসীম হতে পারে।পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করার পর বৃহস্পতিবার নবীনগর পৌর এলাকার নারায়নপুর প্রখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘ মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসা। ফাহিম মৃধাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়। এ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা।

ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা নবীনগর পৌরসভার নারায়নপুরের বাসিন্দা তিনি একজন ক্রোকারিজ ব্যাবসায়ী। সীমিত আয়ের পরিবারে জন্ম নিয়েও ধর্মীয় শিক্ষার অদম্য সাধনায় ছেলে আজ এক গৌরবময় অবস্থানে। তার দুই ছেলে ও ৫ মেয়ের সকলের ছোট।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির বলেন, ‘ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র। ধারাবাহিকভাবে কঠোর অধ্যবসায়ের ফলেই সে মাত্র ৮৮ দিনে কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে। তার মধ্যে এক ধরনের নিঃশব্দ সাধনার পরিচয় পাওয়া যায়।

ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা বলেন, আমার ছোট ছেলে ৮৮ দিনে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ পাশাপাশি আমার ছেলে যাতে এই অর্জন ধরে রাখতে পারে সকলের কাছে দোয়া কামনা করছি।

এ অর্জন কেবল তার একক শ্রমের ফসল নয় এটি তার পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত প্রয়াসের প্রতিচ্ছবি। ৮৮ দিনের কঠোর সাধনা কোরআনের সঙ্গে তার হৃদয়ের যে সম্পর্ক গড়েছে, তা যেন জীবনভর আলোর পথ দেখায়। আমরা দোয়া করি- ফাহিম যেন কোরআনের আলো নিজের জীবনে ধারণ করে একদিন ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা নিয়ে সমাজে নেতৃত্ব দিতে পারে।’

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময় 

৮৮ দিনে কোরআন হাফেজ নবীনগরের ফাহিম মৃধা।

৮৮ দিনে কোরআন হাফেজ নবীনগরের ফাহিম মৃধা

আপডেট সময় ০৬:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫