ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন- পুলিশকে চোরের অনুরোধ ‎নবীনগর প্রেসক্লাবে স্থানীয় সাংসদ এডভোকেট আব্দুল মান্নানের ঈদত্তোর শুভেচ্ছা বিনিময় পাগলিটা মা হয়েছে, কিন্তু বাবা হয়নি কেউ সাংবাদিক হত্যাকারিদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা: নীরব প্রশাসন নবীনগরের রসুল্লাবাদে পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার নবীনগরে ঘুমন্ত যুবকের ওপর চাপাতি হামলা করে হত্যার চেষ্টা ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ 
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চতুর্থ পর্যায়ের অর্থ সহায়তা চেক বিতরণ সম্পন্ন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক ২০২৪-২০২৫ অর্থবছরের (চতুর্থ পর্যায়) কল্যাণ অনুদান/আর্থিক সহায়তার চেক বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত ১০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব শ্যামাপ্রসাদ চক্রবর্তীও ‘অসুস্থ’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে সহায়তা প্রাপ্তদের একজন হিসেবে চেক গ্রহণ করেন। তিনি গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পিত্তথলির অপারেশন করান। চিকিৎসা-পরবর্তী সময়ে তিনি প্রয়োজনীয় কাগজপত্রসহ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করেন। ট্রাস্ট কর্তৃপক্ষ যথাযথ যাচাই-বাছাই শেষে তাকে সহায়তার জন্য নির্বাচিত করে।

এই অনুদানের জন্য নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ভবিষ্যতেও এভাবেই অসুস্থ, দুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের পাশে থেকে তাদের সহায়তা করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন- পুলিশকে চোরের অনুরোধ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চতুর্থ পর্যায়ের অর্থ সহায়তা চেক বিতরণ সম্পন্ন

আপডেট সময় ০৯:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫