ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার : মহাসচিব কাজী মামুন

মিঠু সূত্রধর পলাশ: জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, “আদম (আ.)-এর যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এমন নৃশংস ঘটনা ঘটেনি, শোনা যায়নি—কবর থেকে লাশ তুলে এনে আগুনে পোড়ানো হয়েছে। বর্তমান সরকারের আমলে পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে জঘন্য, ঘৃণিত ও কলঙ্কজনক কাজ।”
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমেদপুরে এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মহাসচিব বলেন, “জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য—এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা আমরা দেখতে পাইনি। এতে প্রমাণিত হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে। আজ সাধারণ মানুষ নিরাপত্তাহীন, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশের কোথাও আইনের শাসন নেই। বরং অরাজকতা ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।”
ড. ইউনূসের নেতৃত্বকে ইঙ্গিত করে কাজী মামুনুর রশিদ বলেন, “দেশের ১৮ কোটি মানুষ বিশ্বাস করে না যে ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। জনগণ আজ একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেখতে চায়। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে একটি জাতীয় সরকারের দাবি জানাই, যে সরকার সব গণতান্ত্রিক দলের অংশগ্রহণে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে।”
তিনি স্পষ্ট করে ঘোষণা দেন, “ড. ইউনূসের পদত্যাগ না করলে এবং তার নেতৃত্বে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জাতীয় পার্টি সেই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করবে না।”
এসময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা মহাসচিবের বক্তব্যের সময় স্লোগানে মুখর করে তোলেন অনুষ্ঠানস্থল।
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার : মহাসচিব কাজী মামুন

বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার : মহাসচিব কাজী মামুন

আপডেট সময় ০৬:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫