ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময়  নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান  
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁইয়ের হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নিহতের পরিবার। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এ দাবি জানান।
নিহত ফারজানা আক্তার জুঁইয়ের পরিবার ও প্রতিবেশীরা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তারা লাশ উদ্ধার করার পর অজ্ঞাত ও আসামি দিয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তারা প্রশাসনের কাছে নিহত জুঁই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এটি হত্যাকাণ্ড না অন্যকিছু।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে লাউর গ্রামের নিজ ঘর থেকে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই নামে ওই কলেজ ছাত্রী। সে ওই গ্রামের আবুল হাসনাত রানার মেয়ে। নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় অনেক খুঁজাখুজি করলেও তার কোন সন্ধান মিলেনি। ঘটনার দুই দিন পর শনিবার বাড়ির পাশের পুকুরে স্থানীয় এক ব্যক্তি কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সকলের নজরে এলে শতশত মানুষ সেখানে জড়ো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যায় এটি নিখোঁজ ফারজানা আক্তার জুঁইয়ের লাশ।
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময় 

নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি

আপডেট সময় ০৭:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫