ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে যানজটে নাকাল জনজীবন!  রাস্তা দখলের অভিযোগ: দেখার কি কেউ নেই!! প্রকৌশলীকে মারধরের মামলায় ঠিকাদার লোকমানের ম্যানেজার গ্রেপ্তার নবীনগরে প্রকৌশলীকে মারার ঘটনায় ঠিকাদার সহ  দু’জনের নামে মামলা নবীনগরে উপ-প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার: ভিডিও ফেসবুকে ভাইরাল মানুষের ভাগ্য উন্নয়নে আমরা বদ্ধপরিকর- আব্দুল মান্নান নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন নবীনগরে প্রসূতির মর্মান্তিক মৃত্যু ঘটনাটির অবশেষে ১১ লাখ টাকায় মীমাংসা!!  নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  নবীনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতালে ভাঙচুর নবীনগরের উরখলিয়া গ্রামে শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে যানজটে নাকাল জনজীবন!  রাস্তা দখলের অভিযোগ: দেখার কি কেউ নেই!!

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা  সদর বাজারের  প্রধান সড়কগুলো প্রচন্ড যানজটের কারণে জনজীবন রীতিমত দুর্বিসহ হয়ে উঠেছে।
ফুটপাত ও কোন কোন রাস্তা দখল করে ব্যবসা করার কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে বলে,অভিযোগ নবীনগরবাসীর।
বলা যায়, বর্তমানে  নবীনগরে যানজট যেন এখন ভোগান্তির এক প্রতিচ্ছবি। লোকজন বলছে, দিনদিন বেড়ে চলা রাস্তা দখল, অবৈধ স্থাপনা এবং অসহনীয় যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ।
সরজমিনে ঘুরে দেথা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে, যার ফলে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষসহ যাত্রী ও পথচারীরা।
স্থানীয়দের সবচেযে বড় অভিযোগ, ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা। এতে পথচারীদের হাঁটার জায়গা না থাকায় তারা বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন। এতে  দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
অপরদিকে সড়কের একাংশ দখল হয়ে যাওয়ায় যান চলাচলেও তৈরি হচ্ছে তীব্র প্রতিবন্ধকতা।
সরজমিনে ঘুরে রিকশা চালক, দোকানদার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের বিভিন্ন সড়ক, এলাকা ও ব্যস্ততম মোড়গুলোতে পরিস্থিতি প্রতিনিযত যানজটের অবনতি হচ্ছে।
দেখা গেছে, সামান্য দূরত্বের পথ অতিক্রম করতেও সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা। এতে কর্মজীবী মানুষের মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও মুমুর্ষু রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
একজন ভুক্তভোগী পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একদিকে ফুটপাত ও কোন কোন রাস্তা পর্যন্ত এক শ্রেণির ব্যবসায়ী দখল করে নিয়েছে, এ অবস্থায আমরা কোথায় চলবো? তাই প্রতিদিনই আমাদেরকে যুদ্ধ করে সদরের বিভিন্ন সড়কে চলাচল করতে হয়।”
এ পরিস্থিতির দ্রুত সমাধান চান খোদ ব্যবসায়ী, যাত্রী ও পথচারীরা।
পৌরবাসীর দাবি, অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি দীর্ঘস্থায়ী কার্যকর পদক্ষেপ দ্রুত নিতে হবে। নিয়মিত অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন যাবত  উচ্ছেদ অভিযান পরিচালনা  নেই বলে অভিযোগও রয়েছে। ফলে অবৈধ দখল ও যানজট প্রতিনিয়তই তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মাহমুদুল হাসান জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসন যৌথভকবে কাজ করছে। শিগগরীই নবীনগরবাসি এর ফরাফল দেখতে পাবেন।’
তিনি আরও  বলেন, “স্থায়ী সমাধানের লক্ষ্যেই আমরা কাজ করছি, যাতে নবীনগরকে যানজট ও অবৈধ দখলমুক্ত করা যায়।”
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের  জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান বলেন, “দ্রুতই অবৈধ দখল ও যানজট সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধানের জন্য সুষ্ঠু পরিকল্পনা নিয়ে  আমরা এগোচ্ছি। অচিরেই এর সুফল নগরবাসী পাবেন বলে আমি বিশ্বাস করি।।”
উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান জানান, দ্রুতই নবীনগরের যানজটের দুর্ভোগ কমবে। এ বিষয়ে প্রয়োজনিয় প্রদক্ষেপ হাতে নেয়া হয়েছে, যা অচিরেই বাস্তবায়ন করা হবে।
স্থানীয় পর্যবেক্ষকেরা মনে করছেন, নবীনগরের জনজীবন এখন যানজট ও বিশৃঙ্খলার এক চক্রে আবদ্ধ। তবে আশার কথা— নবাগত সাংসদ দলমত নির্বিশেষে সকলের মতামত গ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে সত্যি সত্যিই দ্রুত ও কার্যকর উদ্যোগ নিলে, যানজনের এই নগরীতে ফিরতে পারে স্বস্তি, স্বাভাবিক হতে পারে নগরবাসীর দৈনন্দিন জীবন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে যানজটে নাকাল জনজীবন!  রাস্তা দখলের অভিযোগ: দেখার কি কেউ নেই!!

নবীনগরে যানজটে নাকাল জনজীবন!  রাস্তা দখলের অভিযোগ: দেখার কি কেউ নেই!!

আপডেট সময় ০৫:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬