ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে মা সমাবেশের আড়ালে সকাল সাড়ে ১১টায় স্কুল ছুটি, ক্ষুব্ধ অভিভাবকরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মা সমাবেশের আড়ালে সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয় আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময় বিকাল ৪টা হলেও অর্ধেক দিনেরও কম সময়ে স্কুল ছুটি দেওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভের ঝড় বইছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান ও সহকারী শিক্ষা অফিসার মো. মানিক ভূইয়া। তারা গিয়ে শিক্ষার্থীদের পুনরায় ডেকে এনে পাঠদান শুরু করান।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,এভাবে মাঝেমধ্যেই আগেভাগে স্কুল ছুটি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার মান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ মা সমাবেশের নাম করে সকাল সাড়ে ১১টায় স্কুল ছুটি দেওয়া সত্যিই দুঃখজনক।
অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, আমরা শিক্ষার্থীদের টিফিনের জন্য পাঠিয়েছি। আগেভাগে ছুটি দেওয়ার বিষয়টি সত্য নয়।
সহকারী শিক্ষা অফিসার মো. মানিক ভূইয়া বলেন, স্কুল নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার কোনো নিয়ম নেই। খবর পেয়ে আমরা স্কুলে গিয়েছি। তদন্ত চলছে, অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান ঘটনাটিকে সরাসরি অনিয়ম আখ্যা দিয়ে বলেন, মা সমাবেশের পর যথারীতি শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার দায়িত্ব তাদের ছিল। কিন্তু তারা তা করেননি। এটি স্পষ্টতই অনিয়ম। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী প্রতিদিনের বলেন, “বিষয়টি আগে আমার জানা ছিল না। তবে এখনই প্রাথমিক শিক্ষা অফিসারকে তলব করছি। অনিয়মের প্রমাণ মিললে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

নবীনগরে মা সমাবেশের আড়ালে সকাল সাড়ে ১১টায় স্কুল ছুটি, ক্ষুব্ধ অভিভাবকরা

আপডেট সময় ০৯:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫