ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু: সলিমগঞ্জ ফাঁড়িতে উত্তেজনা

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার অন্তর্গত সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৭) নামে এক আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে।

মৃত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর (বাড়াইলচর) গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বিষ্ণরামপুর বাজার সংলগ্ন এলাকায় বসবাস করতেন। তাঁর পিতার নাম আবুল হোসেন এবং মাতার নাম জোসনা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে দায়েরকৃত একটি চুরির মামলায় আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর ফাঁড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান বলে দাবি করছে পুলিশ।

তবে স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা পুলিশের বিরুদ্ধে ‘নির্যাতনের মাধ্যমে মৃত্যুর’ অভিযোগ তুলেছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সলিমগঞ্জ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

নবীনগরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু: সলিমগঞ্জ ফাঁড়িতে উত্তেজনা

আপডেট সময় ০১:৩৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫