ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে গোলাগুলির ঘটনায় আরো দু’জন গ্রেপ্তার

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের কোটরোডে গত শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গোলাগুলিতে ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—এজাহারভুক্ত ৪ নম্বর আসামি উপজেলার চিত্রি গ্রামের আইয়ুব মিয়া (৩৭) ও দরি লাপাং গ্রামের আউলাদ হোসেন (২৬)।
গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৫জন হলেন জসীম উদ্দিন বাছির (৫৫), আহসান উল্লাহ (৪৪), জুবায়েদ মুন্সি (২০), জাহিদ মিয়া (১৯) এবং আতাউর রহমান (৪৮)।
এ নিয়ে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
এর আগে গোলাগুলির ঘটনায় রাব্বি (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হওয়ার পর তার মা জোহরা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খুরশীদ আলম গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, ‘বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।
পুলিশ জানায়, সম্প্রতি এক যুবককে ছুরিকাঘাত করার জের ধরে দুইপক্ষের মধ্যে বিষয়টির মীমাংসার লক্ষে গত শুক্রবার বিকেলে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে সালিসে বসা হয়। কিন্তু বিচার শেষ হওয়ার আগেই কথা কাটাকাটিকে কেন্দ্র করে সন্ধ্যায় বিবদমান দুপক্ষের উচ্ছৃঙ্খল ছেলেদের মধ্যে আদালত সড়কে কালীবাড়ির সামনে সংঘর্ষ হয়। এসময় প্রকাশ্যে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হলে রাব্বি (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর থানায় মামলা হয়। পুলিশ ঘটনার রাতেই সালিসের সর্দারসহ ৫ জনকে গ্রেপ্তার করে এবং আজ আরো ২ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে গ্রেপ্তার হওয়া আইয়ুবই পিস্তল দিয়ে গুলি করেন।
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

নবীনগরে গোলাগুলির ঘটনায় আরো দু’জন গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫