ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময়  নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান  
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

ধর্মঘটে বাস বন্ধ, ভোগান্তিতে নবীনগরের যাত্রীরা

ব্রাহ্মণবাড়িয়া ‎জেলা সিএনজি মালিক সমিতির ডাকে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়াগামী বাস চলাচল বন্ধ থাকায় নবীনগরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। গতকাল সোমবার দুপুর ১২টার পর থেকে দিগন্ত পরিবহনের কোনো বাস ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায়নি, ফলে ঢাকা ও আশপাশের গন্তব্যে যাওয়া যাত্রীরা বিপাকে পড়েন।

‎সিএনজি চালকদের বাধার মুখে শিবপুরের সাহাপাড় এলাকায় একটি বাসে ভাঙচুর ও চাকার হাওয়া ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে দিগন্ত পরিবহন কর্তৃপক্ষ বাস চলাচল বন্ধ রাখে।

‎এ বিষয়ে দিগন্ত পরিবহনের সুপারভাইজার মিজান বলেন, “যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা আপাতত বাস চলাচল বন্ধ রেখেছি।”

‎ঢাকাগামী যাত্রী মহিবুর জানান, “দুই ঘণ্টা ধরে বাস স্ট্যান্ডে বসে আছি, একটা বাসও ছাড়েনি। অফিসে পৌঁছাতে পারব কি না তা নিয়েই শঙ্কায় আছি।”

‎গাড়ির পরিচালক বাবুল মিয়া বলেন, “আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশনা পেলেই আবার বাস চালু করব।”

‎নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, “যান চলাচলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

‎হঠাৎ এ ধর্মঘটে সাধারণ মানুষ, বিশেষ করে চাকরিজীবী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময় 

ধর্মঘটে বাস বন্ধ, ভোগান্তিতে নবীনগরের যাত্রীরা

আপডেট সময় ০৮:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫