ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময়  নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান  
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
যশাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান গাছ কম টাকায় বিক্রির অভিযোগ, এলাকায় ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার যশাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহু মূল্যবান গাছ কম টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছিল এমন কয়েকটি পুরাতন আকাশি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা আক্তার তার স্বামী কাজী গিয়াস উদ্দিনকে নিয়ে গ্রামের সাধারণ মানুষকে না জানিয়ে গোপনে বিক্রি করে দেন। এলাকাবাসীর দাবি, এসব গাছের বাজারমূল্য লক্ষাধিক টাকা হলেও তা খুব অল্প মূল্যে হাতবদল করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে রীনা আক্তার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি করায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে স্থানীয় সাবেক মেম্বার ফুল মিয়া, মো: আক্তার হোসেন, বর্তমান মেম্বার শাহাবুদ্দিন মামুন ও কাজী মাখন মিয়া বলেন, বিদ্যালয়ের গাছ শুধু সরকারি সম্পদ নয়, এগুলো গ্রামেরও সম্পদ। অথচ বিষয়টি গোপন রেখে ব্যক্তিগত স্বার্থে বিক্রি করা হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা আক্তার অভিযোগগুলোকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বলেন, আমার বিরুদ্ধে যদি এসব অভিযোগ প্রমাণিত হয় তবে যেকোনো ধরনের বিচার আমি মাথা পেতে নেব।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী অভিযোগের সততা নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময় 

যশাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান গাছ কম টাকায় বিক্রির অভিযোগ, এলাকায় ক্ষোভ

যশাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান গাছ কম টাকায় বিক্রির অভিযোগ, এলাকায় ক্ষোভ

আপডেট সময় ১১:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫