ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে বিএনপির ৮ জন নেতাকে বহিষ্কার নবীনগরে বিএনপির প্রার্থী আব্দুল মান্নানের  জনসভায় জনতার ঢল  দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ  হাতপাখার পক্ষে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করলে এদেশ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে: চরমোনাই পীর নবীনগরে রহস্যজনক অগ্নিকান্ড,বিএনপি অফিস সহ চারটি দোকারঘর ভস্মীভূত : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি  নবীনগরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা নবীনগরের নির্বাচন: দ্বিমুখী না বহুমুখী—জনমনে বাড়ছে কৌতূহল সাংবাদিক পর্যবেক্ষক কার্ড দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

প্রথমবার নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ 

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারি সফরে শনিবার (৫ জুলাই) আসছেন তিনি। গত ৩০ জুন উপদেষ্টার একান্ত সচিব ড. আসিফ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে সড়ক পথে ঢাকা থেকে নবীনগরে আসবেন ড. সালেহউদ্দিন আহমেদ। সকাল ১০.৩০ মিনিটে নবীনগর স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করবেন। দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। পরে বিকেল পাঁচটায় ঢাকার পথে রওয়ানা দিবেন। এই সফরে তিনি পৈতৃক বাড়ি নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রাম পরিদর্শন করবেন কিনা সফরসূচিতে নেই।
এ দিকে নবীনগরের সন্তান ড. সালেহউদ্দিন আহমেদ আসার খবরে সাধারণ মানুষের মাঝেও উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
উপদেষ্টাকে বরণ করতে নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।
তিনি বলেন, উপদেষ্টা মহোদয় নবীনগর আসছেন, এটা আনন্দের সংবাদ। এই সংবাদ পাওয়ার পর থেকেই আমরা স্যারকে বরণ করতে কাজ শুরু করে দিয়েছি। জেলা প্রশাসক স্যারও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন আমাদের প্রস্তুতির বিষয়ে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে বিএনপির ৮ জন নেতাকে বহিষ্কার

প্রথমবার নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ 

আপডেট সময় ০৬:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫