ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল দুই তরুণ প্রাণ নবীনগরে দুপক্ষে রক্তাক্ত সংঘর্ষ! শেষে ‘মব’ সন্ত্রাস! পরে চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার! নবীনগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনরে পুলিশ হেফাজতে মৃত্যু সুরতহালে আঘাতের প্রমাণ, তদন্তে তিন সদস্য কমিটি

(ফলোআপ নিউজ) 
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদনে শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। তিনি জানান, নিহতের কপাল ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট।
এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এর আগে মামলার বাদী নিহতের ছোট ভাই সাকিল মিয়া চারজনের নাম উল্লেখ করে সোমবার (২৯ সেপ্টেম্বর) নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিউদ্দিন, প্রকাশ (রাব্বি), মাসুদ রানা ও তবি মিয়া। এছাড়া অজ্ঞাত আরও ২০–২৫ জনকে আসামি করা হয়।
ঘটনার পর এসআই মহিউদ্দিনকে সোমবার সকালে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান।
এদিকে নবীনগর থানা পুলিশের অভিযোগ, নিহত আব্দুল্লাহকে চারদিন ধরে ছলিমগঞ্জ ফাঁড়িতে আটকে রাখা হলেও বিষয়টি থানার ওসি ও সার্কেল কর্মকর্তার কাছ থেকে গোপন করেন ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন।
জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানান, এ ঘটনায় এক পুলিশ সসদ্যসহ চার জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পাশাপাশি সব আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার

নবীনরে পুলিশ হেফাজতে মৃত্যু সুরতহালে আঘাতের প্রমাণ, তদন্তে তিন সদস্য কমিটি

আপডেট সময় ০৫:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫