ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে হাতপাখার নীরব জোয়ার: ভোটের মাঠে ছক্কা হাঁকাতে পারেন নজরুল ইসলাম নজু  নির্বাচিত হলে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে: আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  নবীনগরে বিএনপির ৮ জন নেতাকে বহিষ্কার নবীনগরে বিএনপির প্রার্থী আব্দুল মান্নানের  জনসভায় জনতার ঢল  দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ  হাতপাখার পক্ষে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করলে এদেশ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে: চরমোনাই পীর নবীনগরে রহস্যজনক অগ্নিকান্ড,বিএনপি অফিস সহ চারটি দোকারঘর ভস্মীভূত : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নবীনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। প্রশ্নফাঁসের ঘটনায় অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত।

জানা যায়, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়গুলোর পরীক্ষার প্রশ্নপত্র একই হওয়ার কারণে পরীক্ষার আগের দিনই উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রাইভেট শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র হাতে পেয়ে যায়। ফলে কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

শিক্ষার্থীর অভিভাবকরা জানান, বিষয়টি দুঃখজনক। আগামীকাল (২১ আগস্ট) বৃহস্পতিবার ২য় শ্রেণির বাংলা পরীক্ষা। অথচ সেই পরীক্ষার প্রশ্নপত্র আজ বুধবার সকালে প্রাইভেট পড়ানো শিক্ষকদের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থীর হাতে এসে গেছে। আমাদের শিশুদের হাতে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র তুলে দিয়ে প্রাথমিক অবস্থায় তাদের শিক্ষা জীবন মেরে ফেলা হচ্ছে । এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো: মনির হোসেন বলেন, শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র যাওয়ার বিষয়টি আমার কানেও এসেছে। প্রশ্নপত্র আনতে হয় উপজেলা শিক্ষা অফিস থেকে। বিষয়টি গুরুসহকারে দেখা দরকার। তা না হলে আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:মনিরুজ্জামানকে মুঠোফোনে একাধিকবার ফোন সহ উপজেলা শিক্ষা অফিসে গিয়েও উনার যোগাযোগ করা সম্ভব হয় নি।

নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, এই বিষয়টি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে একটি জরুরি সভা ডাকা হয়েছে। এমন ঘটনা আমাদের কোমলমতি শিশুদের শিক্ষা জীবন শুরুতেই নষ্ট করে দেওয়া হচ্ছে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ 

নবীনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ

নবীনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ

আপডেট সময় ০৮:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫