ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে হাতপাখার নীরব জোয়ার: ভোটের মাঠে ছক্কা হাঁকাতে পারেন নজরুল ইসলাম নজু  নির্বাচিত হলে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে: আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  নবীনগরে বিএনপির ৮ জন নেতাকে বহিষ্কার নবীনগরে বিএনপির প্রার্থী আব্দুল মান্নানের  জনসভায় জনতার ঢল  দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ  হাতপাখার পক্ষে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করলে এদেশ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে: চরমোনাই পীর নবীনগরে রহস্যজনক অগ্নিকান্ড,বিএনপি অফিস সহ চারটি দোকারঘর ভস্মীভূত : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি 
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে ব্রিজ ভেঙে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের মহেশ রোডে অবস্থিত বিদ্যাকুট মাদ্রাসার পাশের একটি আরসিসি ব্রিজ ভেঙে পড়েছে। ফলে ওই এলাকার হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

জানা যায়, গত ১৫ জুন (শনিবার) একটি মালবাহী লড়ি (ট্রাক) ব্রিজটি পারাপার হতে গেলে ব্রিজটির একাংশ ভেঙে নিচে পড়ে যায়। দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় থাকায় ব্রিজটি ছিল ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহন চলাচলের কারণে অবশেষে সেটি মাঝ দিক দিয়ে ভেঙে পরেন। এতে করে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্রিজটি নবীনগর ও নবীনগর পূর্বাঞ্চলের ৬টি ইউনিয়ন’সহ আশপাশের কয়েকটি এলাকার মানুষজনের জেলা শহরে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী যাতায়াত ও জরুরি চিকিৎসাসেবা গ্রহণেও ব্রিজটির গুরুত্ব অপরিসীম। এখন বিকল্প কোনো রাস্তা না থাকায় সাধারণ মানুষকে ঘুরে অনেক দূর দিয়ে চলাচল করতে হচ্ছে। এবং জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

স্থানীয় এক দোকানদার জানান, দীর্ঘ দিন ধরে ব্রিজ টি ঝুঁকিতে ছিল, অনেকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। আজ সেটারই ফল ভোগ করতে হচ্ছে, অতি দ্রুত জরুরী মেরামত করা দরকার।

স্থানীয় পথচারী আব্দুল আহাদ বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বাজারে যাওয়া মানুষজন চলাচল করে। এখন ব্রিজ ভেঙে পড়ায় আমরা ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে । ঘুরে যেতে হয় কয়েক কিলোমিটার দূর দিয়ে। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক।”

সিএনজি চালক মো. সোহেল মিয়া জানান, এই ব্রীজ দিয়ে অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে, না হয় আমাদের এখন অনেক ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি বেশি ভাড়া দিয়েও যাত্রীরা কষ্ট পাচ্ছে, বড় গাড়ী যাতায়াত করতে পারছেনা।

এ বিষয়ে দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, যাতে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে।

নবীনগর উপজেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব হোসেন বলেন, খবর পেয়ে পরিদর্শনে গিয়েছি। অতি দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী

নবীনগরে ব্রিজ ভেঙে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল

আপডেট সময় ০৬:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫