ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে হাতপাখার নীরব জোয়ার: ভোটের মাঠে ছক্কা হাঁকাতে পারেন নজরুল ইসলাম নজু  নির্বাচিত হলে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে: আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  নবীনগরে বিএনপির ৮ জন নেতাকে বহিষ্কার নবীনগরে বিএনপির প্রার্থী আব্দুল মান্নানের  জনসভায় জনতার ঢল  দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ  হাতপাখার পক্ষে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করলে এদেশ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে: চরমোনাই পীর নবীনগরে রহস্যজনক অগ্নিকান্ড,বিএনপি অফিস সহ চারটি দোকারঘর ভস্মীভূত : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নবীনগরে নির্মানের পথে ‘সুরসম্রাট দ্য আলাউদ্দিন মিউজিয়াম’

বাংলার সংগীত আকাশের উজ্জ্বল নক্ষত্র, উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতগুরু সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তার হাতে গড়ে উঠেছিলো সর্বকালের সেরা শিল্পী যেমন পান্নালাল ঘোষ, আলী আকবর খান, রবিশঙ্কর, আন্নাপূর্ণা দেবীসহ অসংখ্য মহান শিল্পী। আজও তার বাজনার সুর ধ্বনিত হয় বিশ্বসংগীতের প্রতিটি অঙ্গনে। সেই সুরসম্রাটের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রাম। আর এই শিবপুরেই এবার গড়ে উঠছে বহুল প্রত্যাশিত ‘সুরসম্রাট দ্য আলাউদ্দিন মিউজিয়াম’।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের বিশেষ উদ্যোগে শুরু হয়েছে এ আন্তর্জাতিক মানের সংগীত যাদুঘর নির্মাণের কার্যক্রম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মিউজিয়াম প্রকল্পের এলাকা সরেজমিন পরিদর্শন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী।
তিনি বলেন, “মাননীয় অর্থ উপদেষ্টা ও জেলা প্রশাসকের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় শিবপুরে খুব শিগগিরই বাস্তবায়িত হচ্ছে দ্যা আলাউদ্দিন মিউজিয়াম। এটি চালু হলে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি শিবপুর আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে যুক্ত হবে একটি উজ্জ্বল নাম হিসেবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, মাছরাঙা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠকরা।
স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা জানান, আলাউদ্দিন খাঁ শুধু একজন শিল্পীই নন, তিনি ছিলেন একটি যুগের প্রতীক। তার হাত ধরে ভারতীয় ধ্রুপদী সংগীতে সৃষ্টি হয়েছে নতুন ধারার। তাই এই মিউজিয়াম কেবল একটি ভবন নয়, এটি হবে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভাণ্ডার। তাই মিউজিয়াম প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশি শিল্পী, গবেষক ও সংগীতপ্রেমীদের ভিড়ে মুখর হয়ে উঠবে শিবপুর। সৃষ্টি হবে কর্মসংস্থান, বিকশিত হবে পর্যটন ও অর্থনীতি।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ 

নবীনগরে নির্মানের পথে ‘সুরসম্রাট দ্য আলাউদ্দিন মিউজিয়াম’

নবীনগরে নির্মানের পথে ‘সুরসম্রাট দ্য আলাউদ্দিন মিউজিয়াম’

আপডেট সময় ০৮:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫