ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে বিএনপির ৮ জন নেতাকে বহিষ্কার নবীনগরে বিএনপির প্রার্থী আব্দুল মান্নানের  জনসভায় জনতার ঢল  দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ  হাতপাখার পক্ষে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করলে এদেশ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে: চরমোনাই পীর নবীনগরে রহস্যজনক অগ্নিকান্ড,বিএনপি অফিস সহ চারটি দোকারঘর ভস্মীভূত : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি  নবীনগরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা নবীনগরের নির্বাচন: দ্বিমুখী না বহুমুখী—জনমনে বাড়ছে কৌতূহল সাংবাদিক পর্যবেক্ষক কার্ড দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নবীনগরে জোরপূর্বক বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় গ্রামবাসী। সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা প্রেসক্লাব চত্বরে চরলাপাং গ্রামের শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম নুর আজ্জম, ১নং ওয়ার্ডের সদস্য জীবন মিয়া, নিয়াজউল্লাহ, সাঈদ, আবু সিদ্দিক, কামাল মিয়া ও সুক্কু মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, নাছিরাবাদের শাখাওয়াত হোসেন পায়েল পরিচালিত প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স সরকারি নিলামের মাধ্যমে বালুমহলটি ৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নিলেও শর্ত ভঙ্গ করে রাতদিন ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু তুলছে। এতে চরলাপাংসহ আশপাশের গ্রামগুলো নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই শত শত ঘরবাড়ি, মসজিদ-মাদ্রাসা ও আবাদি জমি বিলীন হয়ে গেছে।
গ্রামবাসীরা অভিযোগ করেন, “স্বর্ণমহল” খ্যাত এই বালুমহলকে ঘিরে চলে সশস্ত্র পাহারা। কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসলেই তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয় আর আতঙ্কে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ফলে সাধারণ মানুষ সহায়-সম্বল হারিয়ে পথে বসতে বাধ্য হচ্ছে।
পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম নুর আজ্জম বলেন, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। একই সঙ্গে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
উল্লেখ্য, সম্প্রতি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এ বালুচক্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় আজকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করলেন ভুক্তভোগীরা।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে বিএনপির ৮ জন নেতাকে বহিষ্কার

নবীনগরে জোরপূর্বক বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নবীনগরে জোরপূর্বক বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় ০২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫