ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল দুই তরুণ প্রাণ নবীনগরে দুপক্ষে রক্তাক্ত সংঘর্ষ! শেষে ‘মব’ সন্ত্রাস! পরে চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার! নবীনগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার নবীনগরে এলপি গ্যাসে কারসাজি:বসুন্ধরা ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা  নবীনগরে সাংবাদিকদের ‘তালাবদ্ধ’ করে আটকে রাখার ঘটনায় শাস্তিমূলক বদলি, নায়েব শামসুদ্দোহা স্ট্যান্ড রিলিজ দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এখন সময়ের দাবি- এমপি আব্দুল মান্নান
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক আন্তরিক ও ভাবগম্ভীর পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
নবীনগর পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক (ভিপি লিটন)-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসীম, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন ভূইয়া শিশির, জেলা বিএনপির সদস্য মোঃ মলাই মিয়া, মাসুদুল ইসলাম মাসুদ, গোলাম হোসেন খান টিটু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মান্নান তার বক্তব্যে বলেন, “জনগণের দেওয়া দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সে জন্য সকলের কাছে দোয়া চাই।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি

নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬