ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে বিএনপির ৮ জন নেতাকে বহিষ্কার নবীনগরে বিএনপির প্রার্থী আব্দুল মান্নানের  জনসভায় জনতার ঢল  দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে: হাসনাত আব্দুল্লাহ  হাতপাখার পক্ষে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করলে এদেশ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে: চরমোনাই পীর নবীনগরে রহস্যজনক অগ্নিকান্ড,বিএনপি অফিস সহ চারটি দোকারঘর ভস্মীভূত : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি  নবীনগরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা নবীনগরের নির্বাচন: দ্বিমুখী না বহুমুখী—জনমনে বাড়ছে কৌতূহল সাংবাদিক পর্যবেক্ষক কার্ড দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

অসুস্থ ক্যাটাগরিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পেলেন প্রবীণ সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তী

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের (চতুর্থ পর্যায়) আর্থিক সহায়তার অংশ হিসেবে ‘অসুস্থ’ ক্যাটাগরিতে অনুদান পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রবীণ সাংবাদিক ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী।

গত ১০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে এই সহায়তার চেক বিতরণ করা হয়।

শ্যামাপ্রসাদ চক্রবর্তী গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পিত্তথলির জটিল অপারেশনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন। অপারেশনের পর দীর্ঘ চিকিৎসা ব্যয় এবং শারীরিক দুর্বলতা তাঁকে সংকটাপন্ন অবস্থায় ফেলে দেয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ‘অসুস্থ’ ক্যাটাগরিতে আর্থিক সহায়তার আবেদন করেন। যথাযথ কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত প্রমাণপত্র যাচাই-বাছাই শেষে ট্রাস্ট কর্তৃপক্ষ তাকে সহায়তার জন্য নির্বাচিত করে।

এই আর্থিক সহায়তা প্রসঙ্গে শ্যামাপ্রসাদ চক্রবর্তী বলেন, “আমি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় থাকলেও কখনো ভাবিনি নিজের অসুস্থতার কারণে এমন একটি সহায়তা পাব। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সত্যিকার অর্থে আমাদের পাশে দাঁড়িয়েছে।”

নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে বিএনপির ৮ জন নেতাকে বহিষ্কার

অসুস্থ ক্যাটাগরিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পেলেন প্রবীণ সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তী

আপডেট সময় ১১:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫