ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল দুই তরুণ প্রাণ নবীনগরে দুপক্ষে রক্তাক্ত সংঘর্ষ! শেষে ‘মব’ সন্ত্রাস! পরে চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার! নবীনগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার নবীনগরে এলপি গ্যাসে কারসাজি:বসুন্ধরা ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা  নবীনগরে সাংবাদিকদের ‘তালাবদ্ধ’ করে আটকে রাখার ঘটনায় শাস্তিমূলক বদলি, নায়েব শামসুদ্দোহা স্ট্যান্ড রিলিজ দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এখন সময়ের দাবি- এমপি আব্দুল মান্নান নবীনগরে যানজটে নাকাল জনজীবন!  রাস্তা দখলের অভিযোগ: দেখার কি কেউ নেই!! প্রকৌশলীকে মারধরের মামলায় ঠিকাদার লোকমানের ম্যানেজার গ্রেপ্তার
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
‎নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চুড়ি, সতর্ক থাকার আহ্বান শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিমের

‎নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চুরি, সতর্ক থাকার আহ্বান শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিমের

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর:
‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চুরির ঘটনা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিম আহমেদ।
‎রবিবার (২৪ আগষ্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “আজ বহির্বিভাগ থেকে একসঙ্গে ৩ জন রোগীর গলার চেইন চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্র বোরকা ও নিকাব পরে আসায় তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে।”
‎তিনি আরও জানান, চোরচক্র অনেক সময় ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করে ফাঁক গলে কাজ সেরে ফেলে। আবার অনেক সময় আগে থেকে অসতর্ক রোগী কিংবা শিশু নিয়ে ব্যস্ত অভিভাবকদের টার্গেট করে।
‎সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. ফাহিম লিখেন, “হাসপাতালে আসার সময় দামী অলংকার না আনা ভালো। এছাড়া মোবাইল ফোন ও ব্যাগ বাচ্চাদের হাতে না দিয়ে নিজের কাছে রাখতে হবে। সবাই একটু সচেতন হলেই এ ধরনের ঘটনা অনেকাংশে কমে যাবে।”
‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত এসব চুরির ঘটনায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে। সিসিটিভি থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনূর ইসলাম  জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনার কোন অভিযোগ পাইনি।তবে পুলিশ প্রতিদিন বিভিন্ন সময় অনুসারে টহল দিচ্ছে। চুরির ঘটনায় পুলিশি তৎপরতা জোরদার করা হবে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান  

‎নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চুড়ি, সতর্ক থাকার আহ্বান শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিমের

‎নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চুরি, সতর্ক থাকার আহ্বান শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিমের

আপডেট সময় ০৫:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫