ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

শীর্ষ সন্ত্রাসী টাইগার বাবুলের হামলায় সাংবাদিক খন্দকার শাহ আলম নিহত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার বাবুল’-এর হামলায় খন্দকার শাহ আলম (৪৫) নামের সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫জুন) বেলা ৩টার দিকে এ নির্মম হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক খন্দকার শাহ আলমের পরিবারের লোকজন বেড়ানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হলে সন্ত্রাসীর টাইগার বাবুল তাদের ব্যাগ মোবাইল কেড়ে নেয়।এ খবর শুনে খন্দকার শাহ আলম তাদেরকে উদ্ধার করতে গেলে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী টাইগার বাবুল সঙ্গীদের নিয়ে তার ওপর হামলা চালায় এবং শাহ আলমকে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খন্দকার শাহ আলম স্থানীয় ও জাতীয় কয়েকটি গণমাধ্যমে কাজ করতেন। তিনি এলাকায় সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন এবং বিভিন্ন সময় দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ করায় একাধিকবার হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন তার পরিবার ও সহকর্মীরা।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহিনুর আলম স্টার টিভি কে বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আলামত সংগ্রহ করি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত টাইগার বাবুল কে গ্রেফতার করা হয়েছে।

সাংবাদিক খন্দকার শাহ আলমের মৃত্যুর খবরে নবীনগরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল এই বর্বর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

শীর্ষ সন্ত্রাসী টাইগার বাবুলের হামলায় সাংবাদিক খন্দকার শাহ আলম নিহত

আপডেট সময় ০৮:২৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫