ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল দুই তরুণ প্রাণ নবীনগরে দুপক্ষে রক্তাক্ত সংঘর্ষ! শেষে ‘মব’ সন্ত্রাস! পরে চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার! নবীনগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার নবীনগরে এলপি গ্যাসে কারসাজি:বসুন্ধরা ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা  নবীনগরে সাংবাদিকদের ‘তালাবদ্ধ’ করে আটকে রাখার ঘটনায় শাস্তিমূলক বদলি, নায়েব শামসুদ্দোহা স্ট্যান্ড রিলিজ দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এখন সময়ের দাবি- এমপি আব্দুল মান্নান নবীনগরে যানজটে নাকাল জনজীবন!  রাস্তা দখলের অভিযোগ: দেখার কি কেউ নেই!! প্রকৌশলীকে মারধরের মামলায় ঠিকাদার লোকমানের ম্যানেজার গ্রেপ্তার নবীনগরে প্রকৌশলীকে মারার ঘটনায় ঠিকাদার সহ  দু’জনের নামে মামলা নবীনগরে উপ-প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার: ভিডিও ফেসবুকে ভাইরাল
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল দুই তরুণ প্রাণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)।

আহতরা হলেন, ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমন। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী।
২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থাতে আনা হয়। আহতদের ভর্তি করা হয়েছে।

#####

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল দুই তরুণ প্রাণ

নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল দুই তরুণ প্রাণ

আপডেট সময় ০৮:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬