
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. এমএ মান্নান। শনিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোঃ মলাই মিয়া, মাসুদুর রহমান মাসুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা বেশি লাভবান হবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা দিতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে করে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
######

Reporter Name 








