ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগর ভূমি অফিস তালাবদ্ধ : সেবা বঞ্চিত সাধারণ মানুষ  নবীনগরে লাল মিয়া মাষ্টারের পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি, বাড়িতে হামলা,আহত-৩ চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন- পুলিশকে চোরের অনুরোধ ‎নবীনগর প্রেসক্লাবে স্থানীয় সাংসদ এডভোকেট আব্দুল মান্নানের ঈদত্তোর শুভেচ্ছা বিনিময় পাগলিটা মা হয়েছে, কিন্তু বাবা হয়নি কেউ সাংবাদিক হত্যাকারিদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা: নীরব প্রশাসন নবীনগরের রসুল্লাবাদে পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগর ভূমি অফিস তালাবদ্ধ : সেবা বঞ্চিত সাধারণ মানুষ 

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভূমি অফিসে অফিসারদের যেন ঈদের আমেজ কাটেনি। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে দ্বিতীয় কার্য দিবসে তালাবদ্ধ থাকতে দেখা গেছে গুরুত্বপূর্ণ ভূমি অফিস।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকার পর ২৯ মার্চ রবিবার অফিস খোলা থাকলেও ঐদিন উপজেলাস্থ ভূমি অফিসে কর্মরত অফিসারদের অফিস করতে দেখা যায়নি।
এমনকি উপজেলার ভূমি অফিসের কয়েকটি দপ্তর এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। শুধু সাধারণ শাখা খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল মাত্র একজন। এতে সেবা নিতে আসা জনসাধারণ হয়রানির শিকার হলেও দেখার কেউ নেই।
সরেজমিনে রবিবার দুপুর বারোটায় থেকে দুপুর পনে দুটা পর্যন্ত উপজেলার ভূমি অফিস  ঘুরে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
এদিকে অফিস সমূহে কর্মকর্তা না থাকায় দীর্ঘদিন অফিস ছুটির পর উপজেলার ভূমি সেবা নিতে এসে হয়রানির শিকার হওয়ার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সময় সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে কয়েকজন সেবাগ্রহীতাকে গোল ঘরে অপেক্ষা করতে দেখা গেছে।
নবীনগর ভূমি অফিসে সেবা নিতে আসা জাকির হোসেন, সফিক মিয়া, হোসনা বেগম সহ আরো অনেকেই জানান,সকাল থেকে অফিসে সেবা নিতে এসে দাড়িয়ে আছি, এসিল্যান্ড,সার্ভেয়ার, নাজির   কাউকেই খোঁজে পাচ্ছি না। অফিসে জাকির হোসেন নামে একজন জারিকারক বসে আছে। তিনি আমাদের গোল ঘরে অপেক্ষা করতে বলছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর জানান, সাপ্তাহিক রবিবার জেলা মিটিংএ যোগদানে জন্য এখন আমি ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে অবস্থান করছি। বাকি কর্মকর্তা- কর্মচারিরা যথারীতি তাদের কক্ষ খোলা রেখে তাদের কাজ চলমান রাখবেন। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো.মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ছুটির পর কেন তারা অফিসে আসেননি সে বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগর ভূমি অফিস তালাবদ্ধ : সেবা বঞ্চিত সাধারণ মানুষ 

নবীনগর ভূমি অফিস তালাবদ্ধ : সেবা বঞ্চিত সাধারণ মানুষ 

আপডেট সময় ০৭:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬