ঢাকা , রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি  নবীনগরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা নবীনগরের নির্বাচন: দ্বিমুখী না বহুমুখী—জনমনে বাড়ছে কৌতূহল সাংবাদিক পর্যবেক্ষক কার্ড দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা নবীনগরে নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, উদ্বিগ্ন সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস নবীনগর উপজেলা যুবদলের সকল কমিটি ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত নবীনগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের টাকা ফেরত চেয়ে এসিল্যান্ডের কাছে আবেদন বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য: বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেনকে দল থেকে বহিষ্কার
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নবীনগরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

  1. মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল ও সেমিপাকা ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা জাকির হোসাইন (৫২)।

অভিযোগ সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবপুর এলাকায় বাদীর বসতবাড়ির সংলগ্ন উত্তরে তার বড় ভাই মোহাম্মদ মুছার নামীয় ক্রয়কৃত ও ভোগদখলীয় একটি ভিটি জমি রয়েছে।

উক্ত জমি নিয়ে একই এলাকার ইউপি সদস্য লিটন মিয়া, কামাল মিয়া, সাবাল মিয়া ও এরশাদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

অভিযোগে বলা হয়, নবীনগর উপজেলার ৯ নম্বর শিবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাদীর বসতবাড়ির সংলগ্ন উত্তরে তার বড় ভাই মোহাম্মদ মুছার নামে ক্রয়কৃত ও ভোগদখলীয় একটি জমি রয়েছে। ওই জমি দখলের উদ্দেশ্যে একই এলাকার ইউপি সদস্য লিটন মিয়া, কামাল মিয়া, সাবাল মিয়া ও এরশাদ মিয়া দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছে।

ভুক্তভোগীদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আগেই আদালতে দেওয়ানি মামলা দায়ের করা হলে আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তবে অভিযোগ অনুযায়ী, গত ৯ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা জমিতে সেমিপাকা ঘর নির্মাণের কাজ শুরু করে।

এতে বাধা দিলে গালাগালি ও মারধরের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি 

নবীনগরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

নবীনগরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

আপডেট সময় ০১:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬