ঢাকা , রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা নবীনগরের নির্বাচন: দ্বিমুখী না বহুমুখী—জনমনে বাড়ছে কৌতূহল সাংবাদিক পর্যবেক্ষক কার্ড দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা নবীনগরে নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, উদ্বিগ্ন সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস নবীনগর উপজেলা যুবদলের সকল কমিটি ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত নবীনগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের টাকা ফেরত চেয়ে এসিল্যান্ডের কাছে আবেদন বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য: বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেনকে দল থেকে বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ধানের শীষের কাণ্ডারি এড. আব্দুল মান্নান: এলাকায় আনন্দের জোয়ার
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

মিঠু সূত্রধর পলাশ:  ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলাকালে একটি ড্রেজার জব্দ করেছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, অনুমোদিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় কানাইনগর গ্রামের মো. শিপন মিয়াকে ৫ লাখ টাকা অর্থদ- প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০১:৪৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬