ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রকৌশলীকে মারধরের মামলায় ঠিকাদার লোকমানের ম্যানেজার গ্রেপ্তার নবীনগরে প্রকৌশলীকে মারার ঘটনায় ঠিকাদার সহ  দু’জনের নামে মামলা নবীনগরে উপ-প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার: ভিডিও ফেসবুকে ভাইরাল মানুষের ভাগ্য উন্নয়নে আমরা বদ্ধপরিকর- আব্দুল মান্নান নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন নবীনগরে প্রসূতির মর্মান্তিক মৃত্যু ঘটনাটির অবশেষে ১১ লাখ টাকায় মীমাংসা!!  নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  নবীনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতালে ভাঙচুর নবীনগরের উরখলিয়া গ্রামে শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত নবীনগর সরকারি কলেজ: পরীক্ষার্থীদের পাস করিয়ে দেয়ার প্রলোভনে টাকা নেয়ার অভিযোগে দু’জন বরখাস্ত
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ধানের শীষের কাণ্ডারি এড. আব্দুল মান্নান: এলাকায় আনন্দের জোয়ার

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে (নবীনগর) নির্বাচনী এলাকায় বইছে উৎসবের আমেজ। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই আসন থেকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন ও প্রতীক বরাদ্দ পেয়েছেন গণমানুষের প্রিয় নেতা, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এড. আব্দুল মান্নান।
বুধবার (২১ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর তার হাতে ‘ধানের শীষ’ তুলে দেওয়া হয়। এই সংবাদ নির্বাচনী এলাকায় পৌঁছানোর সাথে সাথেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। প্রিয় নেতাকে ধানের শীষ প্রতীকে দেখতে পেয়ে নবীনগর  উপজেলার আনাচে-কানাচে সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে।
স্থানীয়রা জানান, এড.আব্দুল মান্নান এই অঞ্চলের গণমানুষের সুখ-দুঃখের সারথি। তার বলিষ্ঠ নেতৃত্ব ও উন্নয়নমুখী ভাবমূর্তির কারণে তিনি জনগণের রায় ও দলীয় মনোনয়ন পেয়েছেন। এবারের নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ভোটাররা ঐক্যবদ্ধ।
প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এড.আব্দুল মান্নান মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে নবীনগরের মানুষ ধানের শীষকে বিজয়ী করে তাদের সেবার সুযোগ করে দেবেন।
ইতিমধ্যেই ধানের শীষের পক্ষে নবীনগর পৌর সদর সহ বিভিন্ন এলাকায়  মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। নেতাকর্মীদের দাবি, আব্দুল মান্নানের  জনপ্রিয়তাই এই আসনে জয়ের প্রধান হাতিয়ার।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৌশলীকে মারধরের মামলায় ঠিকাদার লোকমানের ম্যানেজার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ধানের শীষের কাণ্ডারি এড. আব্দুল মান্নান: এলাকায় আনন্দের জোয়ার

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ধানের শীষের কাণ্ডারি এড. আব্দুল মান্নান: এলাকায় আনন্দের জোয়ার

আপডেট সময় ০৮:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬