ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ  সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

আব্দুল লতিফের ২৪ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা

  • শাহিন রেজা টিটু
  • আপডেট সময় ০৬:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে
শাহিন রেজা টিটু : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কে আলোকিত করতে যিনি সারাজীবন কাজ করে গেছেন, উন্নয়ন ও শিক্ষার জন্য যিনি নিজের সমগ্র প্রয়াস উৎসর্গ করেছিলেন—তিনি অ্যাডভোকেট আব্দুল লতিফ। তাঁর মৃত্যুবার্ষিকীতে নবীনগরবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেছে নবীনগরের সাধারণ জনগণ।
নবীনগর পৌরসভা প্রতিষ্ঠা থেকে শুরু করে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা—প্রতিটি উন্নয়নধর্মী উদ্যোগে ছিল তাঁর অগ্রণী ভূমিকা। মানুষের শিক্ষার আলো ছড়িয়ে দিতে, মেয়েদের উচ্চশিক্ষার পথ সুগম করতে তিনি যে দূরদর্শিতা দেখিয়েছিলেন, তা আজও কৃতজ্ঞতার সাথে উচ্চারিত হয় দল মত নির্বিশেষে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য হিসেবে তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ একজন রাজনীতিক। তিনি সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর সংসদীয় আসন থেকে নির্বাচিত হন। পরবর্তীতে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তিনি সর্বদা সংগঠনকে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দলমত নির্বিশেষে জনগণের কাছাকাছি রাখতে কাজ করেছেন। তাঁর নেতৃত্ব ছিল আপোষহীন সততা, মানবিকতা ও দেশপ্রেমে পরিপূর্ণ ছিল বলে মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ।
তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা—যার দরজা ছিল সকলের জন্য খোলা। তাঁর মতো নিবেদিতপ্রাণ জননেতা চলে যাওয়ার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তবুও তাঁর স্বপ্ন, তাঁর কাজ, তাঁর রেখে যাওয়া মূল্যবোধ নবীনগরবাসীর অনুপ্রেরণা হয়ে পথ দেখাবে যুগের পর যুগ।
আজ তাঁর স্মৃতির সামনে গভীর শ্রদ্ধা জানান নবীনগরের জনগণ এবং প্রার্থনা করেন যেন
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ 

আব্দুল লতিফের ২৪ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা

আপডেট সময় ০৬:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫