ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ  সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

৩ দিনেও কোন ক্লু উদ্ধার করতে পারেনি গুলিবিদ্ধ মুকুলের ঘটনার তদন্তকারী সংস্থা

  • শাহিন রেজা টিটু
  • আপডেট সময় ০৫:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে
শাহিন রেজা টিটু : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলিবিদ্ধ মুকুলের ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখনো কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত ২৪ অক্টোবর শুক্রবার রাতে নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুলকে নিজ বাড়ির গেটে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়। গত ২৫ অক্টোবর মফিজুর রহমান মুকুলের একটি অপারেশন হয়। তবে ডাক্তার বলছেন অবস্থার উন্নতি হলেও এখনো আশঙ্কা মুক্ত নন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হযরত আলী বলেন,মুকুল ভাই ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম বলেন, আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। বিভিন্ন দিক যাচাই-বাছাই চলছে। আশা করছি দ্রুতই ঘটনার ক্লু উদ্ঘাটন সম্ভব হবে।”এই ঘটনা উদঘাটনের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে।
এদিকে, তিন দিনেও কোনো অগ্রগতি না হওয়ায় গুলিবিদ্ধ মুকুলের পরিবার চরম উদ্বেগে রয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
অনেকে আশঙ্কা প্রকাশ করে বলছেন মুকুলের গুলিবিদ্ধের ঘটনা ও কি বউ সাজ বিউটি পার্লারের ঘটনার মতো আড়াল হয়ে যাবে?
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ 

৩ দিনেও কোন ক্লু উদ্ধার করতে পারেনি গুলিবিদ্ধ মুকুলের ঘটনার তদন্তকারী সংস্থা

আপডেট সময় ০৫:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫