ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা পালিত

মাহির তালুকদার আলম,বাহরাইন প্রতিনিধি:

দেশটির বুধাইয়ার শহরের কারানায় প্লাজা গার্ডেনে স্থানীয় সময় রাত ৯টায় স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়।

এসময় পূজামণ্ডপ পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ রইস হাসান সরোয়োর (এনডিসি),বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ এবং
বাহরাইন বাংলাদেশ কমিউনিটি, সামাজিক ও রাজনৈতিক, ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে ৮বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করে আসছেন।

পূজার আয়োজনের জন্য হিন্দু মহাজোট কে সহায়তা করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো।

আয়োজকদের মধ্যে ছিলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি অনুকূল দেবনাথ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু, বাংলাদেশ দূতাবাসের হিসাব রক্ষক সঞ্জয় পন্ডিত, সংগঠনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, বিদান মজুমদার সহ সকল নেতৃবৃন্দ।

সকাল থেকে রাতভর মণ্ডপে প্রতীমা দর্শনে ভিড় করেন ভক্তরা। সন্ধার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আর দেবরাজ্যের নানা কাহিনি প্রদর্শন করা হয়।

নবমীর সকাল মানে অশুভ শক্তি থেকে মুক্তি। শ্রী রামচন্দ্র দুর্গার শক্তি আর আশীর্বাদ নিয়ে এই দিনে অশুভ রাবণকে বিনাশ করেছিলেন বলে একে অকাল বোধন বলা হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা পালিত

আপডেট সময় ১১:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫