ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে হাতপাখার নীরব জোয়ার: ভোটের মাঠে ছক্কা হাঁকাতে পারেন নজরুল ইসলাম নজু  নির্বাচিত হলে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে: আব্দুল মান্নান
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নুরের ওপর হামলার প্রতিবাদে নবীনগরে গণধিকার পরিষদের বিক্ষোভ

‎গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নবীনগর উপজেলা গণধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি নবীনগর আলিয়াবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা গনঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি মোতালেব মাস্টার, সহ-সভাপতি মোঃ ফরিদ মিয়া, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম পাপ্পু, পৌর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম নিরব, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক রাকিবুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান ইকরাম সহ আরো অনেকে।

এ সময় নেতাকর্মীরা নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো

নুরের ওপর হামলার প্রতিবাদে নবীনগরে গণধিকার পরিষদের বিক্ষোভ

নুরের ওপর হামলার প্রতিবাদে নবীনগরে গণধিকার পরিষদের বিক্ষোভ

আপডেট সময় ১১:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫