ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক নবীনগরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ নবীনগরের খাগাতুয়া গ্রামে তিন র‍্যাব সদস্য লাঞ্ছিত নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; হত্যা মামলায় অভিযুক্ত ছোট ভাই গ্রেফতার নিয়োমিত অফিস করেন না নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা  নবীনগরে অটোরিকশা চালককে কুপিয়েছে সন্ত্রাসীরা ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কবজি বিচ্ছিন্ন  নবীনগরে জনবান্ধব তিন সিদ্ধান্তের প্রশংসায় ভাসছেন এমপি আব্দুল মান্নান   নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে একজনের মৃত্যু
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাস নবীনগরে অবৈধ বালু উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার নাসিরাবাদ বালুমহালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর। অভিযানে নবীনগর থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করে।

অভিযানে দেখা যায়, চুক্তিপত্রের বাইরে অতিরিক্ত একটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এসময় ড্রেজারটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ইজারাগ্রহীতাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নাসিরাবাদ বালুমহালের নামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু তোলা হচ্ছিল। এতে চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের গ্রামগুলোতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হয়ে বন্যার আশঙ্কাও বাড়ছে।

তারা বলেন, প্রশাসনের চোখের সামনেই এতদিন অবৈধ ড্রেজার চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংবাদ প্রকাশ ও লিগ্যাল নোটিশের পর প্রশাসনের এ অভিযান শুরু হলেও এ নিয়ে এলাকায় নানা আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাস নবীনগরে অবৈধ বালু উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাস নবীনগরে অবৈধ বালু উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১১:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫