
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এড: আবদুল মান্নান।
নবীনগর উপজেলার ইব্রাহিমপুর-কালীপুরা খালে রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ও ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও কৃষি অফিসার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর প্রশাসক মোঃ মলাই মিয়া, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাকি আক্তার, ইউপি চেয়ারম্যান আবু মুছাসহ জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনকালে সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ বাংলাদেশের ৫৩টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। আমরা উন্নয়নে বিশ্বাস করি। মানুষের ভাগ্য উন্নয়নে আমরা বদ্ধপরিকর।
#####

Reporter Name 








