ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা: নীরব প্রশাসন নবীনগরের রসুল্লাবাদে পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার নবীনগরে ঘুমন্ত যুবকের ওপর চাপাতি হামলা করে হত্যার চেষ্টা ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ  সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরের রসুল্লাবাদে পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার একটি পুকুর থেকে দেলোয়ার ( ৫৫ ) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে নবীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত দেলোয়ার উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের চান মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে পুকুরে একটি লাশ ভাসতে দেখে তাদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুর থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা: নীরব প্রশাসন

নবীনগরের রসুল্লাবাদে পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬