ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা: নীরব প্রশাসন নবীনগরের রসুল্লাবাদে পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার নবীনগরে ঘুমন্ত যুবকের ওপর চাপাতি হামলা করে হত্যার চেষ্টা ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ  সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরের গনিশা এলাকার জোড়া খুনের ঘটনার প্রধান আসামি রিফাত সহ গ্রেপ্তার ২  

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিপন ও ইয়াছিন হত্যার ঘটনার রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ ২ জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।
গ্রেপ্তারকৃতরা হল রিফাত (৩০) ও রিমন (২৮)।
সোমবার (১০ নভেম্বর) ভোররাতে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল  জেলা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায়  অভিযান চালিয়ে দৃতদেরকে গ্রেপ্তার করে।
র‍্যাব-৯ সূত্র জানায়, জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় মাদকের আধিপত্য নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত  ও নূরজাহানপুর গ্রামের শিপন এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১ নভেম্বর রাতে ওই বিরোধের জের ধরে রিফাত বাহিনীর সন্ত্রাসী হামলায় শিপন ও ইয়াছিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ ও র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে।
এ বিষয়ে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরনবী স্টার টিভি কে বলেন,’আজ ১০ নভেম্বর ভোরে র‍্যাবের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রিফাতকে আটক করা হয়। পরে তার দেওয়া জবানবন্দীতে খোল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার স্বীকারোক্তি অনুযায়ী দোচালা টিনসেড ঘরের খাটের নিচে মাটির ভিতর লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।’
তিনি আরও জানায়, জোড়া খুনেরর ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম স্টার টিভিকে বলেন,’গ্রেপ্তার হওয়া রিফাত এজহারভূক্ত আসামি। তাকে কাল আদালতে প্রেরণ করা হবে।’
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা: নীরব প্রশাসন

নবীনগরের গনিশা এলাকার জোড়া খুনের ঘটনার প্রধান আসামি রিফাত সহ গ্রেপ্তার ২  

আপডেট সময় ০৬:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫