ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে দুপক্ষে রক্তাক্ত সংঘর্ষ! শেষে ‘মব’ সন্ত্রাস! পরে চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার! নবীনগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার নবীনগরে এলপি গ্যাসে কারসাজি:বসুন্ধরা ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা  নবীনগরে সাংবাদিকদের ‘তালাবদ্ধ’ করে আটকে রাখার ঘটনায় শাস্তিমূলক বদলি, নায়েব শামসুদ্দোহা স্ট্যান্ড রিলিজ দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এখন সময়ের দাবি- এমপি আব্দুল মান্নান নবীনগরে যানজটে নাকাল জনজীবন!  রাস্তা দখলের অভিযোগ: দেখার কি কেউ নেই!! প্রকৌশলীকে মারধরের মামলায় ঠিকাদার লোকমানের ম্যানেজার গ্রেপ্তার নবীনগরে প্রকৌশলীকে মারার ঘটনায় ঠিকাদার সহ  দু’জনের নামে মামলা নবীনগরে উপ-প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার: ভিডিও ফেসবুকে ভাইরাল মানুষের ভাগ্য উন্নয়নে আমরা বদ্ধপরিকর- আব্দুল মান্নান
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নবীনগরে সাতমোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাতমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাতমোড়া ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন ও উপজেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাউছার আলম (ভিপি কাউছার) এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিম রিপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা যুবদল নেতা মনজুরুল আলম মজনু, সাবেক সভাপতি মো. শাহজাহান ও ফজলুর রহমান, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সাকলাইন মাস্টার ও সাধারণ সম্পাদক মামুন সরকার, উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন রাজু, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আতাউর রহমান খসরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, যুবদল নেতা শাহীন কাজল, এডভোকেট কামরুল ইসলাম, নুরুন্নবী শান্ত, ইঞ্জিনিয়ার ফুয়াদ হাসান এবং কৃষক দলের সাধারণ সম্পাদক পারভেজ আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন,
“শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে সক্রিয়। হাসিনার অবৈধ সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করেছিল। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা শুধু বিএনপির দলীয় এজেন্ডা নয়, বরং এটি একটি জাতীয় রূপকল্প, যার লক্ষ্য দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক ও স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা।”

তিনি আরও বলেন,
“আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। আমি আপনাদের দোয়া নিয়ে সংসদ সদস্য প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে নবীনগরের সব সমস্যার সমাধানে কাজ করব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে দুপক্ষে রক্তাক্ত সংঘর্ষ! শেষে ‘মব’ সন্ত্রাস! পরে চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার!

নবীনগরে সাতমোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নবীনগরে সাতমোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫