
মিঠু সূত্রধর পলাশ: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের নাম ব্যবহার করে যারা অইসলামিক কার্যক্রম চালায় তাদের মাধ্যমে এ দেশের মানুষ কখনো শান্তি পাবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি । নবীনগর উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম নজু সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।
চরমোনাই পীর বলেন, “আমরা যদি ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং হাতপাখার পক্ষে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে পারি, তাহলে আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহতিনি তিনি আরও বলেন, “আমরা যখন ইসলামের পক্ষে একটি আলাদা ব্যালট বাক্সের দাবি তুলেছিলাম, তখন সারাদেশে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। কিন্তু কিছু ক্ষমতালোভী ও স্বার্থান্বেষী মহল তখন ঘোষণা দেয়, দেশ ইসলামের নীতি ও আদর্শে পরিচালিত হবে না। তখন ইসলামের সম্মান ও আদর্শ রক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নামে। আজ আমরা ২৫৮টি আসনে নির্বাচনে অংশ নিচ্ছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সভাপতি, মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে, প্রধান আকর্ষণ ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম নজু, জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা মেহেদী হাসান সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিঠু সূত্রধর পলাশ 








