প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৩:১৬ পি.এম
মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নবীনগর সরকারি কলেজ শহীদ মিনারে পুস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এড:আব্দুল মান্নান।
উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, কৃষিবীদ জাহাঙ্গীর লিটন, ওসি রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, বিএনপি নেতা মলাই মিয়া, মাসুদুর রহমান মাসুদ সহ আরো অনেকেই।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি