প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৪:২১ পি.এম

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে শহরে গ্রামে, হাটে বাজারে, আনাচে-কানাচে শিশু-কিশোর, বৃদ্ধ-বিদ্যা, কৃষক শ্রমিক সবার কাছে দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণজোয়ারের সৃষ্টি করেছে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এড: আব্দুল মান্নান।
এই আসনটিতে মোট ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৭৩৬ জন, নারী ভোটার ২ লাখ সাত হাজার ৮৬ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৪জন।
এ আসনটি বিএনপির আসন নামে এক সময় পরিচিত থাকলেও বিগত ফ্যাসিজ সরকারের আমলে আওয়ামী লীগের দখলেই ছিলো এ আসনটি।
এ আসনটিতে সাবেক এমপি ছিলেন ফয়জুর রহমান বাদল। তিনি নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে বিএনপি থেকে মরহুম কাজী মো: আনোয়ার হোসেন এ আসনের সাংসদ নির্বাচিত হোন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এড: আব্দুল মান্নান সৎ ও নীতিবান মানুষ হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন এ আসনে।
এ সময় এড: আব্দুল মান্নান বিভিন্ন জায়গায় একটি কথাই বলছেন, সারা দেশেই বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। তারই অংশ হিসেবে নবীনগর উপজেলার মানুষ বিএনপির ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করেছে।
আমি নির্বাচিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর) আসনের এলাকাবাসীকে মডেল উপজেলা হিসেবে উপহার দিতে চাই।
সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ফারুক আহমেদ জানিয়েছেন, গত (২২শে জানুয়ারি) থেকে সকাল থেকে দিবারাত্রি পর্যন্ত নবীনগর পৌর এলাকা থেকে শুরু করে এখনো পযন্ত মোট নবীনগর উপজেলার মোট ২১ ইউনিয়নের শতাধিক গ্রামে প্রচার-প্রচারণা শেষ করেছেন ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। এতে ব্রাহ্মনবাড়িয়া ৫ আসনে ভোটারদের মধ্যে ধানের শীষের প্রার্থী এড: আব্দুল মান্নান গণজোয়ার সৃষ্টি করেছে।
অন্যদিকে তার প্রতিপক্ষ হিসাবে হেভিওয়েট প্রার্থী রয়েছেন জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন (ফুটবল প্রতীক)।
এ ছাড়াও ১০ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুফতি আমজাদ হোসাইন আশরাফীর (রিকশা প্রতীক) নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অংশগ্রহণ করছেন।
অন্যদিকে জোটের বাইরে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীকের) প্রার্থী ধনাঢ্য ব্যবসায়ী নজরুল ইসলাম নজু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। তিনি জনসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন, যা মূলত ১০ দলীয় জোটে ভোট ব্যাংকে ভাগ বসাতে পারে।
এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে নির্বাচন করছেন মোহাম্মদ কামরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির মনোনীত কাস্তে প্রতীকে মো: শাহিন খান, গণসংহতি আন্দোলন মাথাল প্রতিকে নাহিদা জাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতিকে মোহাম্মদ আশরাফুর হকও প্রচারণায় রয়েছেন।
এ বিষয়ে বিদ্যাকুট ইউনিয়নের ভোটার মো: হান্নান বলেন, এখনো পর্যন্ত মাঠের অবস্থা অনুযায়ী চার প্রার্থীকেই ভোটের দিক থেকে এগিয়ে রাখলেন।
অন্যদিকে নবীনগর সদরের ভোটার সোহেল মিয়া বলেন, এ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর বিকল্প কেউ নেই। বিশাল ব্যবধানে ধানের শীষ জয়ী হবেন।
অপরদিকে রছুল্লাবাদ ইউনিয়নে মহসিন খন্দকার বলেন, এ আসনে বিএনপির ফুটবল প্রতিকের প্রার্থী সর্বোচ্চ ভোটের ব্যবধানে পাস করবেন বলে জানিয়েছে।
অন্যদিকে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান বলেন, এ আসনটিতে ধানের শীষের প্রার্থী এড: আব্দুল মান্নান কমপক্ষে ২০ হাজারের বেশি ভোট পেয়ে পাশ করবেন।
ছাত্রদল নেতা অনন্ত হিরা বলেন, এই আসনের ধানের শীষের প্রার্থী যেভাবে গণজোয়ার সৃষ্টি করেছে তাতে মনে হচ্ছে সবার থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী পাশ করবেন।
সাধারণ ভোটারের মতে এখনো পর্যন্ত মাঠ জরিপে বলা মুশকিল হয়ে পড়েছে কে কোন প্রতীকে এগিয়ে আছেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে আব্দুল মান্নান এলাকার নারী-পুরুষ, বৃদ্ধ- বৃদ্ধা, কৃষক-শ্রমিক, শিশু-কিশোর সবার মাঝে গণজোয়ার সৃষ্টি করেছে বলে যানা গেছে।