ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে হাতপাখার নীরব জোয়ার: ভোটের মাঠে ছক্কা হাঁকাতে পারেন নজরুল ইসলাম নজু 
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নোটিশ ছাড়া বাপেক্সের অভিযান, বাড়ি প্রাচীর ধ্বংসের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামে বাপেক্স পরিচালিত গ্যাসক্ষেত্রের রাস্তা সম্প্রসারণকে কেন্দ্র করে জমি দখলের অভিযোগ উঠেছে।

স্থানীয় জমির মালিক বসির উদ্দিনের পরিবার দাবি করেছেন, সরকারি নোটিশ বা নিয়মকানুন মেনে অধিগ্রহণ প্রক্রিয়া না চালিয়ে প্রশাসনিক প্রভাব খাটিয়ে তাদের জমি দখল করা হয়েছে।

সরজমিনে গিয়ে জানা গেছে, গ্যাসক্ষেত্রের যাতায়াত সহজ করতে রাস্তা সম্প্রসারণের জন্য এলাকার বিভিন্ন মালিকের জমি অধিগ্রহণ করা হলেও, হাজী শিশু মিয়ার উত্তরাধিকারের মাধ্যমে পাওয়া জমিতে নিয়ম ভঙ্গ করে বাড়ির সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে ওই জমির মালিক হচ্ছেন শিশু মিয়ার মেয়ে, মিস শারমিন আক্তার।

জমির মালিকের স্বামী এবং এনটিভির ইতালি প্রতিনিধি ওয়াহেদুজ্জামান দিপু অভিযোগ করেন, “আমরা সরকারের প্রয়োজনে জমি দিতে আপত্তি করি না। তবে সরকারি নিয়ম মেনে তা করতে হবে। নোটিশ না দিয়ে হুমকি-ধামকি এবং পুলিশ ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বাড়ির সীমানা ভাঙা হয়েছে।”

তিনি আরও বলেন, “জমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকলেও কুমিল্লার কিছু সরকারি কর্মকর্তাকে দিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বিষয়টি জানে না।”

জানা গেছে, (৮ সেপ্টেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান সরজমিনে আসেন। এরপর (৯ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর থানার ওসি ও পুলিশ-সেনাবাহিনীর উপস্থিতিতে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেয়ার অভিযান চালানো হয়। তবে ভুক্তভোগীরা দাবি করেছেন, এর কোনো নোটিশ দেওয়া হয়নি।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান জানান, “২০০৩ সালে জমিটি অধিগ্রহণ করা হয়েছে। মূল মালিক রফিকুল ইসলামের নামের নোটিশ হয়েছে। পরে যত তদন্ত করেছি, সবকিছু জেনে আজকের অভিযান চালানো হয়েছে। এটি সরকারি নিয়ম অনুসারে করা হয়েছে।

মালিক শারমিন আক্তার জানিয়েছেন, আইনসঙ্গতভাবে ক্ষতিপূরণ না দিয়ে তাদের জমি দখল করা হলে তারা আইনি লড়াই চালাবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা

নোটিশ ছাড়া বাপেক্সের অভিযান, বাড়ি প্রাচীর ধ্বংসের অভিযোগ

নোটিশ ছাড়া বাপেক্সের অভিযান, বাড়ি প্রাচীর ধ্বংসের অভিযোগ

আপডেট সময় ০৭:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫