ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে হাতপাখার নীরব জোয়ার: ভোটের মাঠে ছক্কা হাঁকাতে পারেন নজরুল ইসলাম নজু  নির্বাচিত হলে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে: আব্দুল মান্নান
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নির্বাচিত হলে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে: আব্দুল মান্নান

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এড. এম এ মান্নানকে বিজয় করার লক্ষে নবীনগর উপজেলার  বিএনপি কতৃক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে নবীনগর উপজেলার নবীনগর পৌর বিএনপির আয়োজনে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এড:আব্দুল মান্নান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মান্নান বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের প্রতিটি মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
আব্দুল মান্নান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের সামনে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ঋণখেলাপিদের পরাজিত করার সুযোগ এসেছে।
নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য দূর করে নাগরিক সুবিধা নিশ্চিত করার কথাও বলেন তিনি।
এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের সেবক হিসেবে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন ভূইয়া শিশির, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, সহ-সভাপতি মোঃ মলাই মিয়া,সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান  প্রমুখ।
বক্তারা বলেন, নবীনগরের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এই জনসমুদ্র প্রমাণ করে যে, ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
সভায় নবীনগর উপজেলার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক  নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো

নির্বাচিত হলে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে: আব্দুল মান্নান

নির্বাচিত হলে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে: আব্দুল মান্নান

আপডেট সময় ০৬:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬