প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ২:৪১ পি.এম
নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে বিএনপি নেতা মাসুদ রানা’র মতবিনিময়

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর মেয়র পদ প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা স্থানীয় সাংবাদিকদের সাথে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
সোমবার দুপুরে (২৫ মে) নবীনগর পৌর সদরের সৈনিক হোটেলের ৩য় তলায় এ শুভেচ্ছা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
নবীনগর পৌরসভার আসন্ন নির্বাচনে সাংবাদিকদের সাথে নিজের প্রার্থীতা ঘোষণা, লিখিত বক্তব্য পাঠ শেষে উপস্থিত সাংবাদিকদের পৌরসভার বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দেন।
মেয়র পদ প্রার্থী মাসুদ রানা জানান, আমি নির্বাচিত হলে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বপ্নের দেশ গঠনের আর্দশ নিয়ে, নবীনগরের গণমানুষের এমপি জনাব এডভোকেট মো. আব্দুল মান্নান সাহেবের পরামর্শ, উপদেশ ও সার্বিক উন্নয়নমূলক উদ্দেশ্য নিয়ে নবীনগর পৌরসভাকে সারাদেশের মধ্যে নবীনগর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবে৷
এখানে রাজনৈতিক-সামাজিক কোনো ভেদাভেদ থাকবে না, কোনো হিংসাত্মক দৃষ্টি ভঙ্গি থাকবে না। আমরা সবাই এক হয়ে পৌরসভার উন্নয়নে কাজ করবো। আমি আশা করবো, নির্বাচনে আপনাদের সমর্থন আমাকে এগিয়ে নেবে ইনশাআল্লাহ।
এ সময় নবীনগর নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সফিউল আলম, মাজেদুল ইসলাম, সঞ্জয় শীল,জামাল হোসেন পান্না, শাহিন রেজা টিটু, খলিলুর রহমান,আনোয়ার হোসেন,আশ্রাফুল হক সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
#####
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি