ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে হাতপাখার নীরব জোয়ার: ভোটের মাঠে ছক্কা হাঁকাতে পারেন নজরুল ইসলাম নজু 
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নবীনগরে পাওনা টাকা চাইয়ে গিয়ে অ্যাসিড নিক্ষেপের শিকার অটোরিকশাচালক

পাওনা ৭০০ টাকা চাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আবির মিয়া (২৬) নামের এক অটোরিকশাচালকের শরীর অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে আবিরের মাথা কামিয়ে হেনস্তা করা হয়। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আবিরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী আবির মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরফাত আলীর ছেলে।
 আবির মিয়া জানান, নবীনগরের আলিয়াবাদ গ্রামের অটোরিকশাচালক ওবায়দুল মিয়ার কাছে তিনি ৭০০ টাকা পান। শুক্রবার সন্ধ্যায় দেখা হলে আবির ওই টাকা চাইলে ওবায়দুল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে আবিরের গায়ে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করেন ওবায়দুল। এরপর আবিরকে ‘চোর’ বলে অপবাদ দিয়ে কয়েকজনকে নিয়ে তার মাথা কামিয়ে দেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবির মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতাল সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা

নবীনগরে পাওনা টাকা চাইয়ে গিয়ে অ্যাসিড নিক্ষেপের শিকার অটোরিকশাচালক

নবীনগরে পাওনা টাকা চাইয়ে গিয়ে অ্যাসিড নিক্ষেপের শিকার অটোরিকশাচালক

আপডেট সময় ০৬:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫